মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে ঐতিহ্যবাহী সামাদ স্কুলের রিইউনিয়ন অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ২২ জুন, ২০২৪, ৮.৪৩ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ- লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের রিইউনিয়ন-২০২৪। এতে অংশগ্রহণ করেছেন হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সামাদ স্কুল ক্যাম্পাস এলাকায় জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিদ্যালয়টির স্মৃতিচারণে থিম সং পরিবেশনের পর উদ্বোধন করা হয় রিইউনিয়ন-২০২৪।

রিইউনিয়ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন – প্রাক্তন শিক্ষার্থী  ও দেশবরেণ্য প্রখ্যাত নাট্যকার রামেন্দু মজুমদার, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল, লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুসহ বিভিন্ন পেশার হেভিওয়েট ব্যক্তিরা। এসব মানুষকে এক মঞ্চে এর-আগে কখনও দেখা যায়নি। অবশ্য এ ব্যক্তিরা বিদ্যালয়টির বিভিন্ন ব্যাচের কৃতি সন্তান।

এছাড়াও যারা দীর্ঘ দিন চেষ্টা চালিয়ে আজকের এ রিইউনিয়ন সফল করছেন তারা হলেন – রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির উপদেষ্টা ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক টুটুল চক্রবর্তী, রিইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক পদে থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব কামরুল হাসান ও সদস্য সচিব পদে থাকা লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com