মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

পিরোজপুরে এহসান গ্রুপের অফিস সহকারী নেয়ামুল খান গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, ১১.০৪ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধি;-পিরোজপুরে এহসান গ্রুপের অফিস সহকারী মোঃ নেয়ামুল খান গ্রেপ্তার। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে এহসান গ্রুপের অফিস সহকারী মো. নেয়ামুল ইসলাম খানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। পিরোজপুরের আলোচিত ১৭ হাজার কোটি টাকা অর্থ আত্মসাত ও চেক জালিয়াতিসহ একাধিক মামলার আসামি তিনি।

পিরোজপুর সদরের খলিশাখালী এলাকা থেকে গত ১৭ জুন সোমবার রাতে এ এস আই মোঃ জসিম এর নেতৃত্বে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ । এরপর মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত
করেছেন। মামলা সূত্রে জানা যায়, পিরোজপুর এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স লিমিটেড এর চেয়ারম্যান রাগীব আহ্সান ও তাঁর তিন ভাই, স্ত্রী সালমা আহ্সানসহ পিতা: আ: রব খান ও চাচাতো ভাই নেয়ামুল খানের বিরুদ্ধে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে পিরোজপুর জেলা আদালত ও সদর থানাসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা চলমান রয়েছে। ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে শরিয়াহভিত্তিক সুদমুক্ত বিনিয়োগের ধারণা প্রচার করে সহজ-সরল সাধারণ মানুষকে প্রতারণার খপ্পরে ফেলতেন এহসান গ্রুপের চেয়ারম্যান প্রতারক রাগীব আহসান। এভাবে ধর্মকে পুঁজি করে ২০০৮ সাল থেকে এ পর্যন্ত ১৭ হাজার কোটি টাকা আত্মসাত করেছে রাগীবের মালিকানাধীন এহসান গ্রুপের এমডি মাওলানা রাগীব এবং চেয়ারম্যান সালমা আহসান।

রাগিব আহসান পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা ও ঝালকাঠীসহ আশপাশের বিভিন্ন জেলার লাখো গ্রাহকের কাছ থেকে প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাত করেছে এহসান গ্রুপ। ২০১০ সালে পিরোজপুর সদর উপজেলার খলিশাখালী এলাকায় এহ্সান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তিত হয় এবং ঠিকানা বদল করে বিভিন্ন ধরনের প্রতারণার আশ্রয় গ্রহণ করেন রাগীব আহসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com