বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে ছাত্রলীগ কৃষকের ধান কেটে দিলো!

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০, ৮.০১ পিএম
  • ৭৬৪ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি এলাকার কৃষক মো. বকুল হোসেন। শ্রমিকের অভাবে ক্ষেতের ধান কাটতে পারছিলেন না। ঘরে তুলতে পারছেন না পাকা ধান। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায় ওই কৃষকের জমির ধান মাড়াই করে বাড়িতে পৌঁছে দেন। জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক কয়েকজন নেতাকর্মীকে নিয়ে আজ সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ৫০ শতাংশ জমির ধান কাটেন।
ধান কাটায় সহযোগিতা করেছেন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান, সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক রুবেল আহম্মেদ রাজু, সোহাগ পাটোয়ারি, পৌর ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মিনহাজ আলম শাকিব সহ অন্যান্যরা।
মরণব্যাধি করোনার বিস্তার ঠেকাতে সারাদেশে গণপরিবহন বন্ধ। ঘর থেকে বের হতেও রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। তাই করোনাভাইরাস আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। ফলে জেলার অনেক অসহায় কৃষক তাদের জমির পাকা ধান ঘরে তুলতে পারছেন না।
কৃষক বকুল হোসেন বলেন, শ্রমিক সংকটে পাকা ধান ক্ষেতে নষ্ট হওয়ার আশঙ্কা করেছিলেন তিনি। কিন্তু হঠাৎ ছাত্রলীগের নেতাকর্মীরা তার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে তিনি বেজায় খুশি। বর্তমান সময়ে ধান কেটে যেভাবে সাহায্য করেছে ছাত্রলীগ তা ভুলবার নয় বলে বকুল মন্তব্য করেন।
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফ বলেন, শ্রমিক সংকটে ধান কাটতে পারছিলেন না ওই কৃষক। এজন্য কৃষকের লোকসান কমানোর জন্য নেতাকর্মীদের নিয়ে তার পাশে এসে দাঁড়িয়েছি। ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছি। তিনি আরো বলেন, দেশের এই দুঃসময়ে অন্য কোনো কৃষক যদি এমন সমস্যায় পড়েন, তাদেরও সহযোগিতা করবে ছাত্রলীগ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com