সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে ইলিশ জাল বিতরণ

  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪, ৬.১৩ পিএম
  • ১৯০ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে নিবন্ধিত জেলেদের মাঝে ইলিশ জাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ৪ জুন দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে দেশীয় প্রজাতির মাছ এবং শালুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সয়না রঘুনাথপুর ও আমরাজুরী ইউনিয়নের আটটি গ্রুপে পাঁচজন করে মোট ৪০ জন নিবন্ধিত জেলেদের মাঝে ইলিশ জাল বিতরণ করা হয়। জাল বিতরণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমুখ। জাল পেয়ে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের জেলে হারুন মল্লিক ও আমরাজুরি ইউনিয়নের সোনাপুর গ্রামের জেলে বিমল মালো বলেন, আমরা নদীতে অবৈধ জাল দিয়ে আর মাছ ধরবো না। সবসময় আমরা বৈধ জাল দিয়ে মাছ ধরবো আমরা আজকে এই অঙ্গীকার করলাম।উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, অবৈধ জলের ব্যবহার নির্মূল করে বৈধ জাল দিয়ে মাছ ধরার জন্য আমরা জেলেদের উৎসাহিত করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com