মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় কবি’র জন্মবার্ষিকী পালিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ জুন, ২০২৪, ৬.৫২ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর:-জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমী লক্ষ্মীপুর শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যায় মুক্তিযোদ্ধা মিলনায়তনে এক অনাড়ম্বর পরিবেশে আলোচনা কবিতা পাঠ আবৃত্তি ও সঙ্গীতায়োজন করা হয়।

নজরুল একাডেমীর জেলা সভাপতি সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক সেলিম উদ্দিন নিজামীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলনগর সরকারি উপকূল কলেজের প্রফেসর জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে নজরুলের বিভিন্ন উল্লেযোগ্য দিক নিয়ে আলোচনা করেন- বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোফায়েল আহমেদ, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর হেলাল উদ্দিন মাহমুদ, পরিসংখ্যান বিভাগের সাবেক ডিডি আবু খালেদ সাইফুল্লাহ, অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম তপন, লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে ডিএমডি শহিদুল্লাহ, সাহিত্যিক সাংবাদিক ও লোকসাহিত্য গবেষক আবীর আকাশ।

অধ্যাপক কার্তিক সেনগুপ্তের সঞ্চালনায় কবিতা পাঠ ও আবৃত্তি করেন কবি এস এম জাহাঙ্গীর, মাসুমা সুলতানা ঋতু, টিংকু রঞ্জন মল্লিক ও ফাতেমাতুল জান্নাত মিফতা।

নজরুল সংগীত পরিবেশন করেন ভানু নাগ, সুপ্তি ভৌমিক, লিপিকা সেন গুপ্ত ও নাসরিন রিনা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com