বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪, ১.২৪ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে, আওয়ামী লীগ নেতা বদরুল আলম প্রদীপ ( আনারস) প্রতিক ৪৮ হাজার ১৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু বকর সিদ্দিক দুলাল (চিংড়ি মাছ) ৩৮ হাজার ৫৪৭ ভোট পেয়েছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রাসেল মিয়া (তালা ) প্রতিক ৩৩ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রানা আহমেদ (পালকি) প্রতিক ২৯ হাজার ৯৩৭ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে শেফালী হামিদ (হাঁস) প্রতিক ৪৯ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুসরাত আরা প্রিয়া(পদ্মফুল) প্রতিক ৩৯ হাজার ৯৩০ ভোট পেয়েছেন।

বুধবার (২৯ মে) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন
জেলা রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক এবং উপজেলা নির্বাচন অফিসার (অতি: দা:) ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ ফারুক
মিয়া । তারা জানান, ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। নির্বচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই খবর চারদিকে ছড়িয়ে পড়লে বিজয়ী প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে আনন্দ সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com