শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ মাধ্যমের জন্য সহায়তা চেয়েছেন সাবেক সাংবাদিক নেতারা

  • আপডেট সময় সোমবার, ২০ এপ্রিল, ২০২০, ৪.৪৫ পিএম
  • ৮৬০ বার পড়া হয়েছে

করোনাভাইরাস জনিত সংকটে সংবাদ মাধ্যমের জন্য সহায়তা চেয়েছেন সাবেক সাংবাদিক নেতারা।
নেতৃবৃন্দ আজ দুুপুরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে তার সরকারি বাসভবনে সংবাদকর্মীদের বকেয়া বেতন ভাতা প্রদান এবং মিডিয়ার বর্তমান আর্থিক সংকট উত্তরনের জন্য বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক (বিএফইউজে) ইউনিয়নের সাবেক সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, মনজুরুল আহসান বুলবুল এবং সাবেক মহাসচিব এম শাহাজাহান মিয়া, আব্দুল জলিল ভুঁইয়া এবং ওমর ফারুকের নামে লিখিত এই প্রস্তাবনায় কোন সাংবাদিক করোনায় আক্রান্ত হলে নির্ধারিত হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে তার চিকিৎসার ব্যবস্থা এবং দায়িত্ব পালন করতে গিয়ে কোন সংবাদকর্মী মারা গেলে তার পরিবারের জন্য আর্থিক সহযোগিতা দেয়ার কথা বলা হয়।
এছাড়াও প্রস্তাবনায় বেকার সাংবাদিকদের তালিকা করে অবিলম্বে সাংবাদিক কল্যাল ট্রাস্ট, প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে সহয়তা দেয়ার কথা বলা হয়। নেতবৃন্দ বলেন, এই দুর্যোগকালে মাঠে বা অফিসে সাংবাদিক-শ্রমিক-কর্মচারীদের সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সবাইকে স্বাস্থ্য বীমার আওতায় আনতে হবে।
সরকারের কাছে সংবাদপত্রের পাওনা বকেয়া সরকারি বিজ্ঞাপন বিল পরিশোধের দাবিও জানান তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com