বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন মোঃ আনোয়ার হোসেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১২.৩৩ এএম
  • ২০১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ- ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ আনোয়ার হোসেন জেলায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন।

সোমবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা তাকে (মোঃ আনোয়ার হোসেনকে) শ্রেষ্ট পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে সম্মাননা ও ক্রেষ্ট হাতে তুলে দেন।

কোতোয়ালি মডেল থানা সুত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে মোঃ আনোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় যোগদান করার পর থেকে একাধিকবার যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভুমিকা ও পুলিশের বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার জন্য তিনি জেলায় পুলিশ বিভাগে শ্রেষ্ঠ ( ওসি ) নির্বাচিত হয়েছেন।

এই সময়ে তিনি থানার সকল অফিসারগণের সাথে পরামর্শ করে দীর্ঘদিনের ফাইলবন্দি কেইস মামলা সমুহ পর্যায়ক্রমে দ্রুত এবং শক্ত হাতে চার্জসীট প্রেরণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। ফলে কোতোয়ালি থানায় পড়ে থাকা মামলা কমাসহ চলমান মামলা সমুহ দ্রুত বিচারের আওতাধীন রয়েছে।

আনোয়ার হোসেন একজন কর্মঠ , মানবিক পুলিশ অফিসার হিসেবে কোতোয়ালি থানা এলাকায় লোকমুখে ছড়িয়ে পড়েছে । নিজ কর্মদক্ষতায় তিনি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। এ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা থানায় সেবা নিতে আসা লোকজনকে প্রয়োজনে রাতভর বসে তার সমস্যা নিরসনে কাজ করেন।

অপরদিকে প্রতিটি এলাকায় পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ডিউটি তদারকি, উত্তম ও ভাল কাজের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন। ফলে কোতোয়ালি থানা এলাকায় দীর্ঘদিনের আটকে থাকা ফাইলবন্দি মামলা কমা থেকে পুলিশি কর্মকাণ্ডের প্রতি প্রত্যেক অফিসারগণের আগ্রহ বেড়ে চলছে।

পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সব কৃতিত্ব আমার নয়।

সব কৃতিত্ব  কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিনসহ থানায় কর্মরত সকল পুলিশ অফিসার ও ফোর্সদের। তারা যদি আমার কাজে সহযোগিতা এবং সকল নির্দেশসহ অনুরোধ রক্ষা না করতেন তাহলে আমার একার পক্ষে এ সফলতা অর্জন করা সম্ভব হতো না। এই সফলতায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com