সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমিষ উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৮.২১ পিএম
  • ২১১ বার পড়া হয়েছে

খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি দেশের মানুষের খাদ্য নিরাপত্তা ও আমিষের উৎপাদন বাড়ানোর ওপর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে রাজধানীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

একইসাথে বিদেশে মাংস ও চামড়া রপ্তানি লক্ষে স্বাস্থ্য সম্মতভাবে গবাদিপশু পালন ও জবাইয়ের পরামর্শও দেন প্রধানমন্ত্রী। গবাদিপশু পালন ও সম্প্রসারণে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান সরকার প্রধান।

প্রাণিসম্পদের উৎপাদন বৃদ্ধি, দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি, ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের গবাদি পশু উৎপাদনে উদ্বুদ্ধ করা সহ গবাদি পশু পালনের আধুনিক ব্যবস্থাপনার দিক তুলে ধরতে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শুরু হয়েছে দু’দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী। প্রদর্শনীতে প্রায় ৪০০টি স্টল স্থাপন করা হয়েছে। সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বরাবরই গবেষণার ওপর গুরুত্ব দিয়ে আসছে। ফলে বর্তমানে মৎস্য ও কৃষি খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। আমাদের আমিষ আমরাই তৈরি করবো। আমাদের লক্ষ্য পুষ্টি নিরাপত্তা দেয়া। ৮ গুন মাংস উৎপাদন বেড়েছে ডিম ৪ গুন বেড়েছে।

কৃষি উৎপাদন ও প্রক্রিয়াজাত করনে পরিচ্ছন্নতার পাশাপাশি প্যাকেটজাত করনে আন্তর্জাতিক নিয়মনীতি অনুসরণ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বলেন, কারো কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না আমরা। নিজেদের শস্য নিজেরাই উৎপাদন করবো। স্বাস্থ্য সম্মতভাবে গবাদিপশু পালন করুন। মানুষের যেন স্বাস্থ্য গত ক্ষতি না হয়।

প্রধানমন্ত্রী বলেন, গবাদিপশুসহ খামার সম্প্রসারণে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। সরকার তাদের সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন শেখ হাসিনা।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দেশের মানুষকে ডাল-ভাত খাওয়ানোর ঘোষণা দিয়েছিলেন খালেদা জিয়া, তাতেও ব্যর্থ হয়েছেন। বিএনপির চিন্তাধারা ছিল অন্যের ওপর নির্ভরশীল থাকা।

আমিষ উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক দেশ হালাল মাংস কিনতে চায়। তাই মাংস রপ্তানির বিষয়ে জোর দিতে হবে।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর অংশ হিসেবে ১৮ ও ১৯ এপ্রিল দুই দিন প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এছাড়া দেশব্যাপী ৬৪টি জেলার ৪৬৬টি উপজেলায় এই প্রদর্শনী একযোগে অনুষ্ঠিত হবে।

এসব প্রদর্শনীতে নিজ নিজ উপজেলা থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদিপশুসহ (গাভি, বাছুর, ষাঁড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, দুম্বা, কবুতর, শৌখিন পাখি, পোষা প্রাণী) বিভিন্ন প্রযুক্তি দেখানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com