বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

শপথ গ্রহণ করলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু

  • আপডেট সময় শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১২.০০ পিএম
  • ২০৩ বার পড়া হয়েছে

শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক (টিটু)। একইসাথে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনাও শপথ নিয়েছেন। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করেন তারা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রের শপথ বাক্য পাঠ করান।

একই সময়ে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান। এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির ৪৪ জন কাউন্সিলর।

গত ৯ মার্চ কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে বিজয়ী হন তাহসীন বাহার। তিনি এই সিটি করপোরেশনসহ আশপাশের এলাকা নিয়ে গঠিত কুমিল্লা–৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনের মেয়ে।

একই দিন অনুষ্ঠিত ভোটে দ্বিতীয় মেয়াদে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র হন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com