সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

১৪ দিনের ব্যবধানে আবারো ইন্দুরকানীর সেই জেলের জালে ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ

  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ৭.০২ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি: ১৪ দিনের ব্যবধানে আবারো পিরোজপুরের ইন্দুরকানীর দুলাল ফকিরের
জালে ধরা পড়ল ২৫ লাখ টাকার লাক্ষা মাছ। এর আগে শনিবার (১৬ মার্চ) তিনি ২০ লাখ টাকার লাক্ষা
মাছ বিক্রি করে আলোচিত হয়েছিলেন।
জানা গেছে, ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ
(ইউপি) সদস্য মো. দুলাল ফকিরের এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামের দু’টি ট্রলার ১৪
দিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। তার দু’টি ট্রলারেই এবার অন্যান্য মাছ ছাড়াও
১২০টি লাক্ষা মাছ ধরা পড়েছে। প্রতিটি লাক্ষার ওজন তিন থেকে সাত কেজি।
ট্রলারের জেলেরা জানান, ‘১৪ দিন আগে আমরা জাল, বরফ ও রসদ বোঝাই করে সাগরে যাই।
আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য মাছের সাথে আরো ১২০টি লাক্ষা মাছও পেয়েছি। ২৫ লাখ
টাকায় মাছ বিক্রি হয়েছে। ঈদের আগে এত বেশি মাছ পাওয়ায় আমরা খুশি। এবার পরিবার
পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব।’
এফবি আবদুল্লাহ ও এফবি আল ইমরান ট্রলারের মালিক দুলাল ফকির জানান, এর আগে কয়েকবার
সাগরে ট্রলার পাঠিয়ে তার লোকসান হলেও আড়ৎদারি বাদ দিয়ে আগেরবার ২০ লাখ এবং এবার ২৫
লাখ টাকার মাছ বিক্রি হওয়ায় আগের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে তিনি আশা করছেন।’
পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রের আড়ৎদার মহসিন মেম্বর জানান, ‘শনিবার দুলাল ফকিরের এফবি
আবদুল্লাহ ও এফবি আল ইমরান নামের দু’টি ট্রলার মাছ নিয়ে আমার আড়তে আসে।
পাইকারদের কাছে ২৫ লাখ টাকায় এ মাছ বিক্রি করা হয়েছে। অন্যান্য মাছের তুলনায় লাক্ষা মাছের
চাহিদা এবং দাম বেশি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com