সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গরু চোরচক্রের ৩ জনকে গ্রেফতার  পিরোজপুরে খামার থেকে চুরি যাওয়া ৮টি গরু উদ্ধার 

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ১১.৪৯ পিএম
  • ১৮৭ বার পড়া হয়েছে

 

 পিরোজপুর প্রতিনিধি:

 পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের একটি গরুর খামার থেকে চুরি যাওয়া ১৩টি গরুর মধ্যে ৮টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশ গরু চোরচক্রের ৩ জনকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। গ্রেফতার কৃতরা হলেন আ: ছাবুর শেখ (৩৫) বাগেরহাট জেলার রামপাল থানার আদাগাটা এলাকার রজব আলী শেখের পুত্র, আবুল হোসেন (৩২) খুলনা জেলার রুপসা থানার রবের মোড় এলাকার রাজ্জাক শেখের পুত্র এবং আল মামুন (২৫) খুলনা জেলার রুপসা থানার নয়াহাটি এলাকার কামাল শেখের পুত্র। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, গত ১৭ মার্চ রাতে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের রিয়াজ হাওলাদার নামের এক ব্যাক্তির গরুর খামার হতে ১৩টি গরু চুরি করে নিয়ে যায় একটি চোর চক্র। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ গরু উদ্ধারসহ চোরদের গ্রেফতারে বিভিন্নভাবে তৎপর ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার(২০ মার্চ) রাতে বাগেরহাট জেলার রামপাল ও খুলনা জেলার রুপসা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গরু চোরচক্রের ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া চুরি যাওয়া ৮ টি গরু এ সময় উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান আরও জানান, এ ঘটনায় জড়িত অন্য আসামীদের গ্রেফতার ও চুরি যাওয়া গরু উদ্ধারের অভিযান চলমান আছে।  এ সময় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রবিউল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মো. আসিকুজ্জামান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com