বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে অগ্নিকান্ডের ঘটনায় ১৬ টি দোকান ভস্মীভূত

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ১২.৪৫ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে
রাজধানীর উত্তরা ১১ নং সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় ১৬ টি দোকান ভস্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তার আগেই ১৬ টি দোকান ভস্মীভূত হয়েছে ।
রোজিনা আক্তার বাসসকে জানান, রাত ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। এরপর ২টা ১০ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পৌঁছায়।
আগুন নেভাতে উত্তরা, টংগী, পল্লবী, মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে মোট ৯ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করেছে।
তিনি বলেন, আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com