বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে ব্র্যাক ব্যাংক এবং মাইক্রোসেভ-এর মধ্যে চুক্তি

  • আপডেট সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪, ১০.৩৮ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

ঢাকা, শনিবার, ৯ মার্চ ২০২৪: দেশে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে আর্থিক সেবায় মার্কেট-লিডিং সল্যুশনস ও পরামর্শ সেবা প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাইক্রোসেভ এবং বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, ব্র্যাক ব্যাংক পিএলসি- এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং মাইক্রোসেভের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর গ্রাহাম এ. এন. রাইট।
এ সময় চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের হেড অব স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স অ্যান্ড ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোহাম্মদ জাকিরুল ইসলাম এবং মাইক্রোসেভ গ্লোবাল কনসাল্টিং পিটিই লিমিটেডের বাংলাদেশ অপারেশনসের ম্যানেজার এম. কে. এম. ওয়াহিদ উদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ।
এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক এবং মাইক্রোসেভ উদ্ভাবনী এবং গ্রাহককেন্দ্রিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এবং সার্ভিস ডিজাইন, উন্নয়ন এবং বাস্তবায়নে একসাথে কাজ করবে। এই প্রচেষ্টায় ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ও এজেন্টসমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ক এবং মাইক্রোসেভের ডিজিটাল ফাইন্যান্স ও গ্রাহক-গবেষণা বিষয়ের দক্ষতাকে কাজে লাগিয়ে উদ্দেশ্য বাস্তবায়ন করা হবে। এই চুক্তির লক্ষ্য হলো, নিম্ন আয়ের পরিবার, নারী, তরুণ এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি ব্যবসায় (এমএসএমই)- এর মতো আর্থিক সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় নিয়ে এসে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসে তাঁদের উপস্থিতি বৃদ্ধি করা।
বাংলাদেশ এবং এর বাইরেও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে বেস্ট প্র্যাকটিস এবং নলেজ শেয়ারিং প্রসারের লক্ষ্যে গবেষণা, প্রশিক্ষণ এবং অ্যাডভোকেসি নিয়ে ভবিষ্যতেও যৌথভাবে কাজ করবে ব্র্যাক ব্যাংক এবং মাইক্রোসেভ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com