সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দেশে করোনা শনাক্তে আরও ১১টি পরীক্ষাগার চালু হবে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০, ৯.৫২ পিএম
  • ৩৫৬ বার পড়া হয়েছে

শিগগিরই দেশে করোনা শনাক্তে আরও ১১টি পরীক্ষাগার চালু হবে।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, “বর্তমানে দেশের মোট ১৭টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা হচ্ছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে আরও ১১টি ল্যাবে পিসিআর পদ্ধতিতে এই পরীক্ষা করা হবে। অর্থাৎ কিছু দিন পর করোনাভাইরাস শনাক্তে মোট ২৮টি পরীক্ষাগার হতে যাচ্ছে।”
তিনি বলেন, ঢাকায় ৫টি এবং ঢাকার বাইরে ৬টি ল্যাব প্রস্তুত হচ্ছে। ঢাকার বাইরে যে প্রতিষ্ঠানগুলোতে করোনা পরীক্ষার কাজ শুরু করবে, সেগুলো হলো- চট্টগ্রাম মেডিকেল কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ (দিনাজপুর) ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনস্টিটিউট, এছাড়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও কাজ চলছে। এই ১১টি প্রতিষ্ঠানে ৭ থেকে ১০ দিনের মধ্যেই পিসিআর পরীক্ষা কার্যক্রম সম্প্রসারিত করা হবে।
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২০৯ জন শনাক্ত হয়েছেন। এটি দেশে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড। নতুন রোগীদের মিলিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। একদিনে মৃত্যুর এ সংখ্যাও দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ। করোনায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com