বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কাউখালীতে মহিলা পরিষদের সম্মেলন অনুষ্ঠিত। সুনন্দা সভাপতি ও সাহিদা সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪, ১০.২১ এএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সংগঠনিক জেলা শাখার সপ্তম সম্মেলন শনিবার (৯ই মার্চ) সকালে পিরোজপুরের কাউখালী উপজেলা মুজিব শতবর্ষ মঞ্চে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভানেত্রী সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সংগঠন উপ পরিষদ সম্পাদক উম্মে সালমা বেগম, কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ রিনা আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, অ্যাডভোকেট কমল কৃষ্ণ মুখার্জী, এডভোকেট হীরালাল কুন্ডু, কেন্দ্রীয় কমিটির সদস্য মিরা চৌধুরী, পুষ্প চক্রবর্তী, সংগঠনের সাধারণ সম্পাদক সাহিদা হক। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন নারী নেত্রী প্রভাষক কুমকুম ভট্টাচার্য।এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কমিটি গঠন করা হয়। এতে সুনন্দা সমাদ্দারকে সভাপতি, সাহিদা হককে সাধারণ সম্পাদক ও ছায়া সমাদ্দারকে সংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com