বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গৌরীপুরে ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১১.২০ এএম
  • ২০৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ দিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাংকন ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পাবলিক হল মিলনায়তনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন প্রমুখ।

আলোচনা শেষে ৭ মার্চ উপলক্ষে প্রাথমিক শিক্ষা কার্যালয় কর্তৃক আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

চিত্রাংকন ও ভাষণে বিজয়ীরা হলো- চিত্রাংকন ক গ্রুপে- ১ম অর্পিতা তাহারাত ইমু, ২য় আরশিয়া নাজাফাত শিমু, খ গ্রুপ- সুজানা রহমান নাবা, ২য় সেজুথী আক্তার, ৩য় ইসরাত জাহান ত্বহা।

ভাষণে ক গ্রুপে ১ম মাহজাবীন ফেরদৌস অপ্সরা, ২য় ফাহিম শাহরিয়ার, ৩য় নাজিরুল আমিন, খ গ্রুপে- ১ম মাহাদী হাসান জীম, ২য় নুসরাত জাহান লামিয়া ও ৩য় মহিন উর রশিদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com