বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের দুটি বগি রেখেই চলেগেল ট্রেন

  • আপডেট সময় শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১১.১৭ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত অবস্থায় বিজয় এক্সপ্রেস ট্রেনের পেছনের দুই বগির হুক ছিঁড়ে বিচ্ছিন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৪ টা ৪৫ মিনিটের সময় গৌরীপুর রেল স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার নাজমুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস গৌরীপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগে আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনায় ঘটে। তবে, চট্টগ্রাম ময়মনসিংহ লাইনে যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শফিক বলেন, বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর বাস স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় আসতেই পেছনের দুটি বগির হুক ছিঁড়ে আলাদা হয়ে যায়। তবে মেরামতের কাজ চলছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com