বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কাউখালীতে কিশোরী মেয়ে ১৮ পূর্ণ হওয়ার কারণে নিজস্ব সঞ্চয় ও সরকারি প্রণোদনার চেক প্রদান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১১.৩১ এএম
  • ১৭১ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:-”উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালী উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক আয়োজিত দিনব্যাপী দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২য় পর্যায়ে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক প্রদান অনুষ্ঠিত ।
উপজেলার কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে আজ বুধবার সকালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পিরোজপুর জেলার উপ-পরিচালক বি, এম কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা অমিত কুমার সরকার, সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা নুসরাত নওশীন সুবর্ণা প্রমুখ।
অনুষ্ঠান শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ এবং ৭জন কিশোরী মেয়ে ১৮ পূর্ণ হওয়ার কারণে তাদের নিজস্ব সঞ্চয় ও সরকারি প্রণোদনার টাকার চেক প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালনের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ মিজানুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com