বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

প্রধানমন্ত্রীর অফিসে কর্মরত নজরুল ইসলামের পিতা আলহাজ্ব নাজিম উদ্দিন আর নেই।

  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪, ৫.১৯ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুরে রোববার ( ৩ মার্চ ) ভোর ছয়টায় বোকাইনগর ত্রিশঘর নিবাসী আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিন তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেন। তার বসয় হয়েছিল ( ৭৫ ) বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে পুত্রবধু ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দুপুর আড়াইটার সময় মরহুমের নিজ বাড়ি সংলগ্ন মাঠে তার জানাযার নামায অনুষ্ঠিত হয়। মৃত্যু সংবাদ শুনে মরহুমকে দেখতে ছুটি যান উপজেলা
পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান এবং প্রধানমন্ত্রীর এসাইনমেন্ট অফিসার সঞ্জিত চন্দ্র দাস। জানাযায় বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন, উপজেলা কৃষকলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম সহ রাজনৈতিক সামাজিক, এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ ও মুসুল্লিয়ান উপস্থিত ছিলেন।

পারিবারিক সুত্রে জানাগেছে, মরহুম আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিনের ছেলে মোঃ নজরুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি পিতার আত্মার মাগফেরাত কামনা সহ সকলের নিকট দোয়া কামনা করেছেন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com