মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

কোন প্রার্থীর মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না, কেউ বিভ্রান্ত হবেন না, মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৪ এএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু ভোটারদের উদ্দ্যেশে বলেন, আপনারা কেউ কোন প্রার্থীর মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করবেন না, কেউ বিভ্রান্তও হবেন না, নির্বাচনে অনেকেই মিথ্যা প্রতিশ্রুতি বা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করে ভোট চাইবে, শুনেছি একজন প্রার্থী সিটি কর্পোরেশনের এখতিয়ারের বাইরে অসম্ভব কিছু প্রতিশ্রুতি দিয়েছেন, মেডিকেল বিশ্ববিদ্যালয়, আনন্দ মোহন কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করে দিবে, ব্রহ্মপুত্র নদ খনন করে দিবে, আবার আরেক প্রার্থী প্রচারণা চালিয়ে বলছেন, কর ফ্রী করে দিবেন, আসলে বাস্তবে এসব কথার কোন ভিত্তি নেই এবং সম্ভবও না, সিটি কর্পোরেশন একটি নিদিষ্ট বিধিমালা ও আইন অনুযায়ী চলে, এছাড়া রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পরিপত্র অনুসরণ করে।

পাশাপাশি তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় করা এবং ব্রহ্মপুত্র নদ খনন করা এগুলো শিক্ষা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কাজ, এজন্যই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই কোন প্রার্থীর মিথ্যা প্রতিশ্রুতি দিলে বিশ্বাস করবেন না, বিভ্রান্তও হবেন না। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ঘড়ি প্রতীকের মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বুধবার নগরীর ব্যস্ততম এলাকা গাঙ্গিনাপাড়ে গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সিটির উন্নয়নে যেসব প্রকল্প বরাদ্দ দিয়েছেন এসব প্রকল্পগুলো দৃশ্যমান হলে নগরীর চেহারা পাল্টে যাবে। এজন্য অসমাপ্ত ও প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়ন করতে এবং একটি পরিকল্পিত সমৃদ্ধ আধুনিক ময়মনসিংহ নগরী গড়তে সকলের সহযোগিতা এবং আগামী ৯ মার্চ টেবিল ঘড়ি প্রতীকে ভোট দিন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com