মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটির ৯ নং ওয়ার্ডে গণসংযোগ করেন সাবেক মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৩৫ পিএম
  • ১৭২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধিঃ-আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতিকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দিন -রাত নগরীর সর্বত্র ও ভোটারদের সাথে বিভিন্ন মতবিনিময় সভা ও গণসংযোগ এবং প্রচার – প্রচারণা অব্যাহত রেখেছেন “টেবিল ঘড়ি” প্রতীকের মসিক মেয়র পদপ্রার্থী ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু ।

এরই ধারাবাহিকতায় তিনি ২৬ ফেব্রুয়ারী দুপুরের নগরীর কালিবাড়ি রোড, কালিবাড়ি বাইলেন, মধুবাবু গলি, গণন চৌধুরী বাইলেন, টিক্কাপাড়া, দাসপাড়া সহ ৯ নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলিতে প্রচার -প্রচারণা কার্যক্রম চালিয়ে টেবিল ঘড়ি প্রতিকে ভোট চেয়ে গণসংযোগ করেন । এ সময় নগরবাসীর জীবনমান উন্নয়নের জন্য পরিকল্পিত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাই এবং নগরীর যানজট নিরসনের লক্ষে একটি ট্রাক টার্মিনাল ও তিনটি বাসস্ট্যান্ড স্থানান্তরের পরিকল্পনা বাস্তবায়নের এবং নগরবাসীর সেবার পরিধি তরান্বিত করার জন্য আধুনিক নতুন নগর ভবন নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠিয়েছি।

চলমান উন্নয়ন পরিকল্পনার কাজগুলো বাস্তবায়নের মাধ্যমে পরিকল্পিত স্মার্ট নগরী গড়তে আগামী ৯ মার্চ টেবিল ঘড়ি প্রতিকে ভোট চেয়েছেন তিনি। এ সময় উৎসুক জনতা মেয়র প্রার্থী টিটু’র গণসংযোগে যোগ দেন এবং ঘড়ি প্রতিকে স্লোগান দিয়ে মিছিল করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com