বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ঘড়ি প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মেয়র ইকরামুল হক টিটু

  • আপডেট সময় শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ১২.৪৩ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করবেন সদ্য সাবেক মেয়র মো: ইকরামুল হক টিটু।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ১০ থেকে নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করা হয়।

এসময় সদ্য সাবেক মেয়র প্রার্থী ইকরামুল হক টিটুর হাতে টেবিল ঘড়ি প্রতীক তুলে দেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং মসিক নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। ইকরামুল হক টিটু টেবিল ঘড়ি প্রতীক পাওয়ার পর সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসে ভরে ওঠে টাউনহল প্রাঙ্গণ।

প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টেবিল ঘড়ি প্রতীকে মেয়র প্রার্থী মো: ইকরামুল হক টিটু বলেন, ভোটারদের প্রতি আমার আহবান
থাকবে, দীর্ঘদিন তাদের পাশে থেকে সুখে-দুঃখে কাজ করেছি, উন্নয়নের চেষ্টা করেছি, আগামীদিনে অসমাপ্ত এবং  প্রক্রিয়াধীন কাজগুলো বাস্তবায়ন করে ময়মনসিংহকে একটি সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ৯ তারিখ সঠিক সময়ে, সঠিক সিদ্ধান্ত নিয়ে টেবিল ঘড়ি মার্কায় ভোট দিবেন।

অপরদিকে মেয়র পদে অন্য চার প্রার্থীরা যে প্রতীক পেয়েছেন- জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম স্বপন মন্ডল পেয়েছেন দলীয় প্রতীক লাঙল, জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম পেয়েছেন ঘোড়া, শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি সাদেকুল হক খান মিল্কী টজু হাতি এবং কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য কৃষিবিদ ড. রেজাউল হক পেয়েছেন হরিণ প্রতীক। এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাধারণ এবং সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ করা হয়েছে।

প্রসঙ্গত, ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, ৩৩ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৯ মার্চ ইভিএম-এর মাধ্যমে এ
নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com