বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আমতলীতে ঢোল সহরত সহকারে দখলীয় অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৩৫ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

 

মল্লিক জামাল, স্টাফ রিপোর্টার:-বরগুনার আমতলী পৌর শহরে রেকর্ডীয় সম্পত্তি অবৈধ দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করে দীর্ঘদিন বসবাস করার পর আদালতের নির্দেশে ঢোল সহরত সহকারে উচ্ছেদ করা হয়েছে।

আজ সকাল দশটায় আমতলী পৌর সভার ৪নং ওয়ার্ডের ওয়াপদা সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা গেছে,আমতলী পৌরসভার ৪নং ওয়ার্ডের ওয়াপদা এলাকায় আলহাজ্ব ফিরোজা বেগম সিকদারের রেকর্ডকৃত ৭ শতাংশ জমি মৃত আফজাল হোসেন ও সিরাজ উদ্দিন মৃধা দীর্ঘদিন যাবৎ স্থাপনা তৈরি করে বসবাস করে আসছিল।এ নিয়ে জমির মালিক পক্ষ আদালতে মামলা করায় দীর্ঘদিন পরিচালনার পর বাদী পক্ষ রায় পেয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী আজ তাদের জমির দখল পেয়েছেন।

আজ সকালে অবৈধ দখলে থাকা স্থাপনা উচ্ছেদ করে বরগুনা থেকে আসা আদালতের একটি টীম বাদী পক্ষের কাছে জমি বুঝিয়ে দেন।

এ বিষয়ে জমির মালিক ফিরোজা বেগমের জামাতা এড, সিদ্দিকুর রহমান পান্না বলেন,দীর্ঘদিন মামলা চালানোর পর আদালত আমাদের পক্ষে জমিটি বুঝিয়ে দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com