বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জীবনগেল ট্টেন যাত্রীর।

  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ২.০৪ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:-ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি।

পুলিশ জানায়, ঢাকাগামী মহুয়া কমিউটার থেকে নেমে ময়মনসিংহ রেলস্টেশনের ৫ নং প্ল্যাটফর্মের পাশে প্রস্রাব করতে যান গোপাল চন্দ্র পাল (৪৫)। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। ওই সময় গোপালের কাছ থেকে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। কিন্তু নিজের ফোনটি দিতে না চাওয়ায় বুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে রেলওয়ে পুলিশ গোপালকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই দীপক চন্দ্র পাল বলেন, ছিনতাইকারীরা গোপালের মোবাইল ফোনটি নিতে পারিনি। সেটি আমাদের হেফাজতে রয়েছে। মোবাইল ফোনটি নিয়ে টানাটানি করার এক পর্যায়ে গোপালকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় কারা জড়িত তাদেরকে শনাক্ত করতে অভিযান চলছে।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, রেলস্টেশনের ৫নং প্ল্যাটফর্মে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যাত্রী নিহতের ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com