মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

তালতলী সাংবাদিক ফোরামের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান

  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২০, ৫.২২ পিএম
  • ৯২১ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি ; বরগুনার তালতলী সাংবাদিক ফোরামের সদস্যদের করোনা ভাইরাসের থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য ২০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছে জহির সিকদার নামের এক ব্যক্তি।
সোমবার(১৩ এপ্রিল) বেলা ১২ টার দিকে এ অনুদানের টাকা পাঠায়।
প্রানঘাতী করোনা ভাইরাস এখন দেশে মহামারী আকার ধারন করছে। এই দুর্যোগকালীন সময় সাংবাদিকদের বিভিন্ন ধরনের ঝুকি নিয়ে কাজ করতে হয়। সব সময় সংবাদ সংগ্রহের জন্য মাঠে থাকতে হয়। এই চিন্তাভাবনা মাথায় নিয়ে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ও ঢাকার একটি প্রাইভেট কোম্পানি গ্লোবাল ইমার্জিং লিমিটেড(মার্কেটিং) এজিএম জহির সিকদার তালতলী সাংবাদিক ফোরামের সদস্যদের মাস্ক, হ্যান্ডসেনেটাইজার, হ্যান্ড গ্লাভর্সসহ স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম ক্রয়ারের জন্য ২০ হাজার টাকা অনুদান দেয়।
জহির সিকদার বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগের সময় আমরা সবাই হোম কোয়ারান্টাইন মেনে ঘরে বসে আছি। ঠিক এই সময় সাংবাদিকদের ঝুকি নিয়ে মাঠে বিভিন্ন সংবাদ সংগ্রহ করতে হয়। আর এই সংবাদই আমরা ঘড়ে বসে পাই। আমি যেহেতু তালতলীর সন্তান তাই এই এলাকার সাংবাদিকদের কথা চিন্তা করে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এ অনুদান দিতে পেরে আমি অনেক গর্বিত। তিনি আরও বলেন আমি সব সময় সাংবাদিকদের পাশে থাকতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com