বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গ্রাফিকস ডিজাইনার শামীম আশরাফের নামে সাইবার আইনে মামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.২৩ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন সমস্যা নিয়ে পোস্টার ডিজাইন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফ (৩২) জামিনে মুক্তি পাওয়ার পরে এবার তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন মামলা দায়ের হয়েছে ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল জজ আদালতে এ মামলা হয়েছে। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী বাদী হয়ে মামলাটি করেন। তিনি খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক। মামলায় বলা হয়, ডিজাইনার শামীম আশরাফ গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার ডিজাইন করেন এবং সেসব পোস্টার শহরের দেয়ালে দেয়ালে সাটানো হয়। এরপর গত ১৮ তারিখ সিটি করপোরেশন এ বিষয়টি নিশ্চিত হয়।

এ ঘটনায় গত রোববার রাতে পুলিশ ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে অপপ্রচারমূলক পোস্টারের ডিজাইন পাওয়া গেছে।সিটি করপোরেশনের পক্ষে মামলার আইনজীবী সাব্বির তালুকদার বলেন, সাইবার ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান মামলাটি আমলে নিয়ে যেকোনো তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে আগামী বৃহস্পতিবার এ বিষয়ে আরও সুনির্দিষ্ট জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com