বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিলেন ইকরামুল হক টিটু

  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪, ২.৫৪ এএম
  • ১৮১ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসনিজস্ব প্রতিবেদকঃ-উৎসবমূখর পরিবেশে আসন্ন ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো: ইকরামুল হক টিটু তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে এ মনোনয়নপত্র গ্রহণ করেন ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক শামীম, সহ সভাপতি শওকত জাহান মুকুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

মনোনয়নপত্র দাখিলের পর মো: ইকরামুল হক টিটু সাংবাদিকদের বলেন, আমি সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালে নানা বৈশ্বিক সংকট মোকাবিলা করে আমার সর্বোচ্চ দিয়ে সম্মানিত নগরবাসীর উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। পুনরায় নগরবাসীর মূল্যবান ভোটে মেয়র নির্বাচিত হলে একটি স্মার্ট সিটি করপোরেশন গড়তে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

প্রকাশ থাকে যে, গত ২০১৮ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ঘোষণা হয়। এরপর ২০১৯ সালের ৫ মে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন মো: ইকরামুল হক টিটু। মেয়র হওয়ার পর বৈশ্বিক সংকট করোনা মহামারী এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট মোকাবিলা করে নগরীর ৩৩ টি ওয়ার্ডে দৃশ্যমান নানা উন্নয়ন করে নগরবাসীর আস্থা অর্জন করতে সমর্থ হন তিনি।

উল্লেখ্য , স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন)
নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১০(১) অনুযায়ী নির্বাচন কমিশন: ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ইভিএম পদ্ধতিতে আগামী ৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটি কর্পোরেশন নির্বাচনের সম্ভাব্য মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৬ হাজার ৪৯৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮৩২ এবং নারী ভোটার সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ৬৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৯ জন। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮ এবং ভোট কক্ষের সংখ্যা ৯৯০ টি। সংরক্ষিত ওয়ার্ডের সংখ্যা ১১ টি এবং সাধারণ ওয়ার্ডের সংখ্যা ৩৩ টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com