বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহে প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৭ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ– ময়মনসিংহ প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে স্কুল হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য মেয়র টিটু বলেন, এই বিদায় আসলে সাময়িক একটি বিদায়। আমরা একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাতে যাচ্ছি কিন্তু আমরা নিশ্চয়ই পূর্ণদ্যমে একে অপরের পাশে থেকে আগামীর যে স্বপ্ন, সুখী সমৃদ্ধ সমাজ গড়বো এটি আমাদের সকলের প্রত্যাশা। আর তোমাদের এই বন্ধুত্ব, ভাতৃত্ববোধ এটি নিশ্চয়ই আমৃত্যু বজায় থাকবে। এসএসসি পরীক্ষার পর হয়তো বা অনেকে অনেক কলেজে তোমরা পরবর্তী পড়ালেখা চালিয়ে যাবে। লেখাপড়া শেষ করে উচ্চ ডিগ্রি নিয়ে দেশ বিদেশে কর্ম করে দেশের সুনাম অর্জন করবে। আমি তোমাদের সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক কমিটির অভিভাবক সদস্য মো: আবুল কাশেম। এছাড়াও আরও বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী দিলীপ সরকারসহ শিক্ষক- শিক্ষার্থী প্রমুখ।

আলোচনা শেষে এসএসসি পরীক্ষার্থীর মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com