সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

পিরোজপুরের নেছারাবাদে কৃষি জমিতে ইন্দুর মারার তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই সহোদরের মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪, ৭.৩০ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নেছারাবাদে কৃষি জমিতে ইন্দুর মারার তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে একই পরিবারের দুই সহোদরের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উড়িবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নাদিম মাঝি (২৫) ও ইমাম মাঝি (২২)। নাদিম মাঝি ও ইমাম মাঝি ওই গ্রামের আয়নার হক মাঝির ছেলে।
নেছারাবাদ থানার ওসি মোঃ গোলাম ছরোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
বলদিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মিজান মিয়া জানান, ওই এলাকার রিপন নামে এক ব্যক্তি ইদুর নিধনের জন্য নিজের কৃষি জমিতে বৈদ্যুতিক সংযোগ দেয়। শুক্রবার গভীর রাতে নাদিমও ইমাম দুই ভাই ওই জমিতে পাখি শিকার করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজ সকালে এলাকাবাসীরা দুই ভাইকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নাদিম ও ইমাম উরি বুনিয়া এলাকার একটি মুরগির ফার্মে কাজ করতেন ও সেখানেই পরিবার নিয়ে বসবাস করত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com