বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে করোনা শনাক্ত সেই যুবককে ঢাকায় প্রেরণ পুরো ইউনিয়ন লকডাউন

  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০, ৫.৪৯ পিএম
  • ৪২৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনাভাইরাসে ৩২ বছর বয়সী এক যুবক শনাক্ত হয়েছে। ওই যুবক ঢাকার নারায়নগঞ্জ থাকতেন। তিনি (৭ এপ্রিল) রামগঞ্জের নিজ বাড়িতে এসেছিলেন। (৮ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করেছিল স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। (১১ এপ্রিল) শনিবার রাত ১০ টায় ওই যুবকের করোনা রেজাল্ট পজেটিভ আসে। রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফফার। আজ (১২ এপ্রিল) রবিবার করোনা শনাক্ত সেই যুবককে ঢাকার কুয়েত-মৈত্রী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, ওই যুবকের শরীরে করোনা শনাক্তের পর রবিবার সকাল থেকে পুরো লামচর ইউনিয়নকে লকডাউন করা হয়। সেখান থেকে কোন মানুষ প্রবেশ কিংবা বের হতে পারবেনা। সার্বক্ষণিক প্রশাসনের তত্বাবধায়নে থাকবে ইউনিয়নটি।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গাফফার জানান, সম্প্রতি ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে চট্রগ্রামের বিআইটিআইডি তে পাঠানো হয়েছে। নমুনার ফলাফল পজেটিভ আসে। তিনি এতোদিন তার বাড়িতে হোম কোয়ারেন্টিনে ছিলো। আজ রবিবার সকালে আইইডিসিআর এর নির্দেশনায় রোগীটিকে ঢাকাস্থ কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com