বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ফজলুল হক ও সাধারন সম্পাদক আবুল কালাম নির্বাচিত

  • আপডেট সময় সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ১০.৩৯ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ- ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি-সম্পাদক সহ ১৫টি পদের মধ্যে ১২টিতে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বিত পরিষদ। অবশিষ্ট তিনটি বিজয়ী হয়েছন বিএনপি প্যানেলের আইনজীবীরা।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা খোরশেদ আলম ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এমদাদুল হক মিল্লাত।

নির্বাচনে আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের ৪৬৫ ভোট পেয়ে ফজলুল হক সভাপতি ও ৫০৯ ভোট পেয়ে আবুল কালাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যন্যদের মধ্যে নির্বাচিত হয়েছেন, সহ-সভাপতি প্রবীর কুমার মজুমদার, মশিউর রহমান ফারুক, সহ সম্পাদক মফিজ উদ্দিন মণ্ডল, তাহমিনা আশরফী পুতুল। ( বিএনপি ) রফিকুল ইসলাম খান রফিক, অডিটর পদে কামরুল হাসান কিরণ।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আবু রাসেল মিয়া, আজিজুল ইসলাম, ইব্রাহিম রেজা, শাহ সুলতান, এএইচ এম বদরুজ্জোহা রিয়াদ, মাহমুদা খানম শাপলা (আ’লীগ) ও শফিউল ইসলাম মৃধা (বিএনপি)।

এর আগে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১০০৭ জন ভোটারের মধ্যে ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দুটি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com