সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

কাউখালীতে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

  • আপডেট সময় বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪, ৬.৪৫ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর বারোটায় উপজেলা প্রশাসন মাঠে ১৫ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের স্টল নিয়ে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদ্বোধন করা হয়েছে। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, এগারো গ্রাম সম্মিলিত শিক্ষানিকেতন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানভীর আহমেদ, জোলাগাতি মুসলিম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুস্তম আলী, হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র হালদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ, অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী মেলার সমাপ্তি ঘটবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com