বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পেলেন আলেয়া পারভীন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ১০.৪৮ পিএম
  • ১৭০ বার পড়া হয়েছে

 

গীতি গমন চন্দ্র রায় গীতি,
স্টাফ রিপোর্টারঃ- ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়াম্যান প্যানেল-১ (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) দায়িত্ব পেয়েছেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া পারভীন।তবে এ বিষয়ে জানা যায়,উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্টুভাবে সম্পন্নের লক্ষ্যে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে সরকার বিভাগ, উপজেলা-১শাখার যুগ্মসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার ২২ জানুয়ারী ২০২৪ইং তারিখে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে মর্মে জানা যায়।তবে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছার।তবে এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে,উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এবং উপজেলা পরিষদের ১১ এপ্রিল ২০১৯ তারিখের ১ম মাসিক সভার স্বিদ্ধান্ত অনুযায়ী নতুন চেয়ারম্যান কার্যভার গ্রহণ না করা পর্যন্ত চেয়ারম্যান প্যানেল-১ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া পারভীন দায়িত্ব প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।নতুন চেয়ারম্যান নির্বাচিত না হওয়া পর্যুন্ত এ দ্বায়িত্ব পালন করবেন।
সদ্য দায়িত্ব পাওয়া চেয়ারম্যান প্যানেল-১ মোছাঃ আলেয়া পারভীন বলেন,দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য পূর্বের চেয়ারম্যান পদত্যাগ করায় আমার উপরে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করব। আমি সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম আমৃত্যু পযন্ত মানুষের কল্যানে কাজ করে যাব।

প্রকাশ থাকে যে,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ থেকে উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল অব্যাহতি ও পদত্যাগ করেন।চেয়ারম্যান পদটি শূন্য হওয়ায় মোছাঃ আলেয়া পারভীন কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com