বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

গৌরীপুর উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ আর নেই।

  • আপডেট সময় রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ২.৩৪ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-ময়মনসিংহের গৌরীপুরে রোববার ( ২১ জানুয়ারি ) সকাল সাড়ে আটটার সময় উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক ও সাবেক সভাপতি আব্দুস সামাদ ইন্তেকাল করেছেন।

তিনি স্ত্রী, দুই পুত্র, নাতী নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭৮ বছর।

জানাগেছে, তিনি উপজেলা আওয়ামীলীগের ত্যাগী এবং নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি ছিলেন সকলের গ্রহণযোগ্য। সাবেক এমপি মরহুম ক্যাপ্টেন (অবঃ) মুজিবুর রহমান ফকিরের সময় তিনি রাজনৈতিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভুমিলা রেখেছেন। তিনি ছিলেন অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর। এছাড়াও তিনি একজন গ্রাম্য সালিশ দরবারি হিসেবে সারা উপজেলায় ছিলেন পরিচিত মুখ। রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী আদর্শকে বুকে ধারন করে গেছেন।প্রতি বছরই তিনি দলের সহযোগিতায় ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বোকাইনগর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে কাঙ্গালি ভোজ ও আলোচনা সভার আয়েজন করেছেন। উপজেলা মহিলা শ্রমিকলীগের সর্ব প্রথম কমিটি গঠনেও তিনি অগ্রণী ভুমিকা পালন করেন।

তার মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন শোক প্রকাশ করেছেন। আজ বাদ আছর মামুদনগরস্থ মরহুমের নিজ বাড়িতে জানাযার নামায অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com