বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ

  • আপডেট সময় শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪, ৫.৩১ পিএম
  • ১৮২ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টারঃ- রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বরগুনার তালতলী উপজেলার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (৭৪)

বৃহস্পতিবার (১৮ জানুয়ারী ) বিকেলে উপজেলার বড়বগী ইউনিয়নের তুলাতলী গ্রামের নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।

শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তুলাতুলি মুজিব কিল্লায় অনুষ্ঠিত জানাযার নামাজের পূর্বে রাষ্ট্রের পক্ষে গার্ড অফ অনার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা,ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শহিদুল ইসলাম খান সহ পুলিশের চৌকস টিম। প্রয়াত বীরমুক্তিযোদ্ধাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সশস্ত্র সালাম ও জানাযার নামাজ শেষে বড়বগী ইউনিয়নের তুলাতলী গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি, স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনী রেখে গেছেন। বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ যুদ্ধ পরবর্তী কালিন সময় অগ্রণী ব্যাংকের কেয়ারটেকার হিসেবে চাকরি থেকে অবসর নেন। মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী এ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com