সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ময়মনসিংহ-৩ আসনের নবনির্বাচিত এমপি এডভোকেট নিলুফার আনজুম পপি`র শপথ গ্রহণ সম্পন্ন।

  • আপডেট সময় সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪, ১০.২৮ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ-গত ১৩ জানুয়ারী শনিবার বহুল আলোচিত গৌরীপুর উপজেলার ৫ নং সহনাটি ইউনিয়নের ভালুকাপুর ভোট কেন্দ্রে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯১টি কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের এমপি প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি প্রাপ্ত ভোট ৫৩১৯৬ এবং তিনি ৯৮৫ ভোটে এগিয়ে ছিলেন এবং ভালুকাপুর স্থগিত কেন্দ্রের নির্বাচনে আরো ১২৯৫ ভোট প্রাপ্ত হয়েছেন। তার সর্ব মোট ৫৪,৪৯১। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার প্রাপ্ত ভোট ৫২,৫৬৬। অর্থাৎ নৌকা প্রতিকের প্রার্থী নিলুফার আনজুম পপি সোমনাথ সাহা অপেক্ষা ২২৮০ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ আওয়ামীলীগের হাইকমান্ডের নির্দেশেে আজ সোমবার (১৫ জানুয়ারী ) সকালে ১৪৮-ময়মনসিংহ-৩,আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকে বিজয়ী ( এমপি ) হিসেবে এডভোকেট নিলুফার আনজুম পপিকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমীন চৌধুরী তার কার্যালয়ে শপথ বাক্য পাঠ সম্পন্ন করিয়েছেন ।

এ সময় তার সাথে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য বর্গ, ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com