সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শুক্রবার ও শনিবার তফসিলি ব্যাংক খোলা রাখতে সার্কুলার জারি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪, ৭.২৩ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

নির্বাচনী ব্যয় পরিশোধের সুবিধার্থে নির্বাচন কমিশনের নির্দেশের পর শুক্রবার (৫ জানুয়ারি) ও শনিবার (৬ জানুয়ারি) তফসিলি ব্যাংক খোলা রাখতে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় এর ৩ জানুয়ারি ২০২৪ তারিখের স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৮. ২৩(অংশ-৭)-০৯ এর প্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা/কর্তৃপক্ষ কর্তৃক ভোটকেন্দ্র ও ভোট গ্রহণকারী কর্মকর্তা তথা নির্বাচন সংক্রান্ত ব্যয় নির্বাহের লক্ষ্যে ব্যাংক হতে নগদ অর্থ উত্তোলন এর সুবিধার্থে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক সীমিত সংখ্যক জনবল দিয়ে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য মহানগরীসহ জেলা ও উপজেলা পর্যায়ে তফসিলি ব্যাংক এর সংশ্লিষ্ট শাখা আগামী ০৫ ও ০৬ জানুয়ারি ২০২৪ তারিখ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে।

তবে যে সকল কর্মকর্তা বা কর্মচারীকে ভোট গ্রহণকারী কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্ব প্রদান করা হয়েছে তাদেরকে উল্লিখিত ব্যাংকিং কাজে নিয়োজিত না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

এর আগে বুধবার (৩ জানুয়ারি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ব্যয় নির্বাহের লক্ষ্যে ভোটের আগের দুই দিন অর্থাৎ শুক্র ও শনিবার তফসিলি ব্যাংকগুলো খোলা রাখার নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com