শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

  • আপডেট সময় শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ২.৪৪ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরের কাউখালীতে বুধবার সকালে (২৭ ডিসেম্বর) কাউখালী সরকারি ডিগ্রী কলেজের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাউখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুকেশ রঞ্জন হালদার, জেলা নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ। প্রশিক্ষণে ৪০ জন প্রিজাইডিং কর্মকর্তা,১৭৬ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৩২১ পোলিং কর্মকর্তা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ভোট গ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নিজ নিজ দায়িত্ব, কর্তব্য, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com