বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিএম দেলোয়ার আর নেই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০, ৭.১৮ পিএম
  • ৮৯২ বার পড়া হয়েছে
 মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং আমতলী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলোয়ার (৭৪) আজ বৃহস্পতিবার সকাল ১১.২০ টায় আমতলী সদর ইউনিয়নের লোচা গ্রামের নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। গত আট-দশ দিন ধরে তিনি জ্বর নিয়ে শারীরিক অসুস্থতায় ভূগতেছিলেন।
তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কণ্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল সারে পাঁচটায় তার নিজ বাড়ীতে জানাজা নামাজ শেষে পারিবারিক করবস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানাগেছে।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, বরগুনা ১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বরগুনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য এসএম মশিউর রহমান শিহাবসহ আমতলী উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে তার মৃত্যুর বিষয়ে, বরগুনার সিভিল সার্জন ডাঃ হুমায়ূন শাহিন খান সাংবাদিকদের জানান, জিএম দেলোয়ার সাহেব পটুয়াখালী হসপিটালে ডাক্তার দেখিয়ে ছিলেন। সেখান থেকে তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর (ইনস্টিটিউট অব ডেভেলপিং সাইন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভ) আইডিসিইতে পাঠানো হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তার টেস্ট রিপোর্ট দেয়ার জন্য বরগুনা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ মুঠোফোনে বলেন, ‘মরহুমের নমুনা সংগ্রহ করে আগেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত তার পরিবারসহ বৃহত্তর স্বার্থে তার বাড়ী লকডাউন থাকবে। কারণ এই মুহূর্তে কোন রকম ঝুঁকি নেয়া যাবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com