শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ভান্ডারিয়াতে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন আওয়ামী লীগ নেতা শ্রাবণ

  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৮.২৪ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে
সৈয়দ বশির আহম্মেদ,
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে শুক্রবার বিকালে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।গ্রামের দারিদ্র্য অসহায় শীতার্তদের মাঝে শীত কম্বল বিতরন করেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য এবং সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হোসেন শ্রাবণ।
জুয়েল হোসেন শ্রাবণ স্মার্ট বাংলা ইন্জিনিয়ারিং লিমিটেড এর কর্নধার। শীত কম্বল বিতরন এর সময় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশীদ মৃধা, ইউপি সদস্য জামাল উদ্দিন, সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা দেলোয়ার হোসেন, কৃষি ব্যাংক কর্মকর্তা বদরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক শাকিল মৃধা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আব্দুর রশিদ মৃধা বলেন, আমাদের এলাকার কৃতি সন্তান জুয়েল হোসেন শ্রাবণ আপনাদের জন্য ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র নিয়ে এসেছে এজন্য আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে সবসময় আপনাদের পাশে থাকতে পারে।
জুয়েল হোসেন শ্রাবণ বলেন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তার নেতৃত্বে আবারো বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে হবে। এবং বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হবে। আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com