শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে বীর মুক্তিযোদ্ধাদের মুজিব কোট বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩, ৮.১৮ পিএম
  • ২০২ বার পড়া হয়েছে
সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধিঃ-১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কাউখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মুজিব কোট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) কাউখালী উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার উদ্যোগে উপজেলা প্রশাসন উপজেলার ১৩৭ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে মুজিব কোট বিতরণ করেন।
সকালে উপজেলা হলরুমে বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এ,কে,এম আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুজন সাহা, কাউখালী থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও লাইকোজ্জামান মিন্টু।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা তার বক্তৃতায় বলেন, মুক্তিযোদ্ধারা জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান আগামী ২৬ শে মার্চ এর আগে কাউখালীতে শহীদ মুক্তিযুদ্ধদের স্মরণে একটি শহীদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com