শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

তালতলীতে আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস পালিত

  • আপডেট সময় শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ৭.২৯ পিএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

তালতলী বরগুনা প্রতিনিধিঃ-“উন্নয়ন,শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে আন্তর্জাতিক দুর্নীতি-বিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি মানববন্ধন এবং আলোচনা সভা করেন।

পায়রা সম্মেলন কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তালতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা। এ সময় বক্তব্য রাখেন তালতলী থানার ওসি তদন্ত রনজিত কুমার,তালতলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল হালিম,সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র, নিরাপদ সড়ক চাই সভাপতি নজরুল ইসলাম লিটু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে দূর্নীতি রোধ করতেই হবে। শুধু আর্থিক অনিয়মই নয়, দায়িত্বে অবহেলাও দুর্নীতি। আমাদের সবাইকে দুর্নীতির বিরদ্ধে সোচ্চার হতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com