শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আমতলীতে ষষ্ঠ শ্রেনীর মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক আত্মহত্যা!

  • আপডেট সময় শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১.২১ এএম
  • ২১২ বার পড়া হয়েছে

মল্লিক জামাল,স্টাফ রিপোর্টারঃ-বরগুনার আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্রী মরিয়ম (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালিবাড়ী গ্রামে আজ শুক্রবার সকালে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এলাকাবাসী আত্মহত্যার রহস্য উদঘাটনের দাবী জানিয়েছেন।

জানা গেছে,উপজেলার কালিবাড়ী এলাকার আজিজ মোল্লার মেয়ে মরিয়ম আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেনীতে লেখাপড়া করে। গতকাল বৃহস্পতিবার তার তৃতীয় প্রান্তিক মুল্যায়ণ শেষে হয়। ওইদিন রাতের খাবার খেয়ে মরিয়ম তার কক্ষে ঘুমাতে যায়। শুক্রবার সকালে তার মা নাজমা বেগম তাকে ঘুম থেকে জাগাতে ডাকাডাকি করে। কিন্তু মেয়ের সারা না পেয়ে পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তাকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে যায়।

তাৎক্ষনিক মরিয়মের মা তাকে ঘরের আড়া থেকে নামিয়ে আনে। খবর পেয়ে পুলিশ মরিয়মের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরন করেছে। এ ঘটনায় আমতলী থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মাদ্রাসা ছাত্রীর বাবা আজিজ মোল্লা বলেন, কি কারনে আমার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তা আমি জানিনা?

আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন,মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com