সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দিনাজপুরে পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত, আহত ৩

  • আপডেট সময় রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩, ৪.২০ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে ব্যাটারিচালিত ভ্যানের ২ যাত্রী নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

শনিবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার হলদীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবর্তীপুরের চন্ডিপুর ইউনিয়নের মন্ডল পাড়ার মজিদ সরকার এবং লালু।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ৬ জন যাত্রী নিয়ে একটি চার্জারভ্যান পার্বতীপুর বাজার থেকে মন্ডলপাড়া যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে হলদীবাড়ি এলাকায় রওশন পেট্রোল পাম্পের সামনের সড়কে সংঘর্ষ ঘটে।

তিনি বলেন, এতে দুর্ঘটনাস্হলে মজিদ সরকার ও লালু নিহত হন। আহত ভ্যানের তিন যাত্রীকে স্হানীয় স্বাস্হ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।  চালক পালিয়ে গেছে এবং পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com