মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

কাউখালীতে উপজেলা ছাত্রলীগের নতুন কার্যালয় উদ্বোধন

  • আপডেট সময় রবিবার, ১২ নভেম্বর, ২০২৩, ৫.৫১ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার সকালে কাউখালী উপজেলা মোড়ে বাংলাদেশ ছাত্রলীগ কাউখালী উপজেলা শাখার নতুন নিজস্ব দলীয় অফিস আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রিসাদ হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌকির আহমেদ সীমান্তের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মহিউদ্দিন মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, মাহমুদ খান খোকন, শামসুদ্দোহা চাঁদ, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক বাবলু জমাদ্দার, আওয়ামী লীগ নেতা শাহ মোহাম্মদ কাইয়ুম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ও গাজী সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সোহাগ তালুকদার প্রমুখ।
পরে কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com