সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে ভান্ডারিয়ায় মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৬.৩৭ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ) আসনে আওয়ামী লীগের মনোয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ বলেছেন, ইমাম-মুয়াজ্জিনরা হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি। সমাজ পরিবর্তন করতে ইমাম মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায় ইমামরা নেতৃত্ব দেন। তারা নেতাদের নেতা। ‘শান্তির ধর্ম ইসলামের মর্মবাণী তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে দিতে কাজ করছেন ইমামগণ।
 আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ভান্ডারিয়া পৌর শেখ কামল আডিটরিয়ামে সংসদ নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভান্ডারিয়া উপজেলা ইমাম সমিতির সভাপতি জাকারিয়া আল কাসেমী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু বকর সিদ্দিক মন্টু হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মৃধা, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রশিদ তারেক, ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, মজিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুব লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, ইমাম হাফেজ মাওলানা আব্দুর রহিম, মাওলানা গোলাম আজম, মাওলানা আশ্রাফ আলী, মাওলানা মুসাইয়িব, মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com