মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরীপুরে পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ৮ নভেম্বর, ২০২৩, ৩.৪১ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,বুরো প্রধানঃ-বাংলাদেশের সোনালী আঁশ খ্যাত পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের গৌরীপুরে পাট চাষিদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাটচাষি এতে অংশগ্রহণ করেন।

উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

ময়মনসিংহ জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আজমত উল্লাহ আকন্দের সভাপতিত্বে ও গৌরীপুর পাট উন্নয়ন কর্মকর্তা জাকিয়া সুলতানার সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণে বক্তব্য রাখেন- ময়মনসিংহ পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) এটিএম আলমগীর, গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিলুফার ইয়াসমিন পলি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, পাট উন্নয়ন অধিদপ্তর ময়মনসিংহ সদর উপজেলার অফিস সহকারী তাহেরা ইতি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com