শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কাউখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৯ জনকে আর্থিক অনুদানের চেক প্রদান

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ৩.৫০ পিএম
  • ১৯২ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধিঃ– পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে শারীরিক অসুস্থ ব্যাক্তিদের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার রাতে কাউখালী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা ইসহাক আলী খান পান্না। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ সভাপতি সুনীল কুন্ডু, শাহ মোঃ কাইয়ুম, যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুর রশীদ মিল্টন, সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান মিন্টু, যুবলীগ আহবায়ক অধ্যক্ষ অলোক কর্মর্কার, সদস্য সচিব নাসির তালুকদার প্রমুখ।

সুবিধাভোগীরা হলেন- ফিরোজা বেগম, শাহানা মাসুদ, মরজিনা বেগম, শাহীনুর শহীদ, মহসিন তালুকদার, রুস্তুম আলী হাওলাদার, কাজী মাছুদ ইকবাল, নাছির খন্দকার রুবেল মোট ৯ জন।
অসহায় ব্যক্তি ও দলীয় নেতাকর্মীদের সুচিকিৎসায় ১৫ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

সয়না রঘুনথপুর ইউনিয়ন আওমীলীগের সভাপতি রুস্তম আলী বলেন, প্রধানমন্ত্রী আমাকে চিকিৎসার জন্য দুই লক্ষ টাকা দিয়েছেন তাদিয়ে আমি উন্নত চিকৎসা করতে পারবো।

ইসাহাক আলী খান পান্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার মা। এটা তিনি বারবার প্রমাণ করেন। তিনি জনমানুষের পাশাপাশি নেতাকর্মীদেরও সেবা করে যাচ্ছেন। যা বিশ্বের মধ্যে একজন প্রধানমন্ত্রীর এই কার্যক্রম বিরল। এতে করে তিনি মানুষের অন্তরের অন্তরস্থলে জায়গা করে নিয়েছেন। আমি নিজেও বেশ আনন্দিত সুপারিশ করে দুঃস্থ মানুষের জন্য প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা এনে দিতে পেরে। সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com