বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

খুলনায় সংক্রমণ ঠেকাতে ৫টার পর নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধের নির্দেশ

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ৬.১০ পিএম
  • ৫৯৫ বার পড়া হয়েছে

খুলনায় ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিদিন বিকাল ৫টার পর বাজার, মুদি দোকানসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। নিত্যপণ্যের এসব বাজার-দোকান এখন খোলা থাকবে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত।

রবিবার দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস প্রতিরোধ ও সামাজিক দূরত্ব ফলপ্রসূভাবে নিশ্চিতকরণের লক্ষ্যে খুলনা জেলা ও মহানগরীতে রবিবার বিকাল ৫টার পর নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দোকান, সকল বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো। তবে ওষুধের দোকান, হাসপাতাল ও ক্লিনিক এর আওতা মুক্ত থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ্ করা হয়, মহানগরীর রূপসা সন্ধ্যা বাজার ও কেসিসি সন্ধ্যা বাজার রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com